1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাতামুহুরীতে অবৈধ বালু উত্তোলন ও সড়কে সিএনজি লাইন স্থাপনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কক্সবাজার প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি স্যালু মেশিন ও কয়েকটি পাইপ জব্দ করা হয়েছে। একই দিনে পৃথক অভিযানে সড়কের ওপর সিএনজির লাইন স্থাপন করে যানজট সৃষ্টির দায়ে এক লাইনম্যানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সেকান্দর পাড়ায় অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত একটি স্যালু মেশিন ও কয়েকটি পাইপ জব্দ করা হয়। পরে সোসাইটি জামে মসজিদের পাশে সড়কের ওপর সিএনজির লাইন স্থাপন করে যান চলাচলে প্রতিবন্ধকতা ও যানজট সৃষ্টির অপরাধে লাইনম্যান ইসমাইলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম। এ সময় পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনছুর, পেশকার সৈকত রুদ্রসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম বলেন, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০৭:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

মাতামুহুরীতে অবৈধ বালু উত্তোলন ও সড়কে সিএনজি লাইন স্থাপনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় : ০৫:০৭:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬