রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে দুইজনের ১৫ দিনের কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ফুটানি টাউন বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. রাকিব (২৩) ও মো. মুনছুর।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ফুটানি টাউন বাজার এলাকায় উপজেলা প্রশাসন, রাণীশংকৈল থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ইয়াবা সেবনের অভিযোগে ওই দুইজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আদালতের আদেশের পর দণ্ডপ্রাপ্ত দুজনকে আইনানুগ প্রক্রিয়ায় কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিস্তার ঠেকাতে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকসংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

























