আবদুল করিমের মুক্তির দাবিতে সন্দ্বীপে যুবদলের বিক্ষোভ
চট্টগ্রামের সন্দ্বীপে মুছাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আবদুল করিমের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুছাপুর ইউনিয়ন যুবদল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পণ্ডিতের হাট থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি সন্দ্বীপ থানা গেইট হয়ে এনাম নাহার মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ডালিম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন ও রহমতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাজল প্রমুখ।
বিক্ষোভ মিছিলে কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, মো. আবদুল করিম গত ১৭ বছর ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন। তাকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান তারা।






















