1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি আটক

মোঃ সাদিকুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগেশ্বরীতে বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. মাহবুবুল (৩২) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল জানতে পারে যে, এক মাদক কারবারি মোটরসাইকেলে করে মাদক নিয়ে ফুলবাড়ী থেকে নাগেশ্বরী হয়ে কুড়িগ্রামের দিকে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে নাগেশ্বরী পৌরসভার ঠুটাপাইকর নামক স্থানে অবস্থান নেয় পুলিশ।

​আজ বিকেল ৫:৩০ মিনিটে ওই মাদক কারবারি মোটরসাইকেল নিয়ে ঠুটাপাইকর স্থানে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত মোটরসাইকেল ফেলে ঠুটাপাইকর ব্রিজের নিকট খালের পানিতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। পরে সে খালের কচুরিপানার নিচে আত্মগোপন করে থাকে। এ সময় স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ প্রায় ১ ঘণ্টা তল্লাশি চালিয়ে কচুরিপানার নিচ থেকে তাকে আটক করতে সক্ষম হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি নিজের নাম মো. মাহবুবুল (৩২), পিতা- নূর ইসলাম, সাং- বিদ্যাবাগীশ, থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম বলে পরিচয় দেয়। পরবর্তীতে তার ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান জানিয়েছে, আটক মাহবুবুল একজন চিহ্নিত মাদক কারবারি। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নাগেশ্বরী থানাকে মাদকমুক্ত করতে পুলিশের এমন বিশেষ অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:০৫:৫৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৩:০৫:৫৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬