1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে নারীসহ দুইজনের কারাদণ্ড

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ এক নারীকে তিন মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং এক মাদকসেবীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার নেকমরদ ইউনিয়নের দুর্লভপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে মোছা. আয়েশা আক্তারের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা, পাঁচটি মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে একই এলাকায় সোহাগ আলী (২৫) নামের এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে আয়েশা আক্তারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং সোহাগ আলীকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

প্রশাসন জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মাদকদ্রব্যের ব্যবহার ও দখলসহ সংশ্লিষ্ট অপরাধের জন্য শাস্তির বিধান রয়েছে। অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

রাণীশংকৈল থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৩২:২৯ অপরাহ্ণ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে নারীসহ দুইজনের কারাদণ্ড

আপডেট সময় : ০১:৩২:২৯ অপরাহ্ণ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬