1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাংগাবে সরকারের জনকল্যাণমুখী কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নূর মুহাম্মদ আজাদী, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাংগাবে সরকারের জনকল্যাণমুখী কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভা আলোকিত গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও গড়তে জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার টাংগাব ইউনিয়নে সরকারের জনকল্যাণমুখী কর্মকাণ্ডের প্রচারণা এবং আলোকিত গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও গড়ে তোলার লক্ষ্যে জনসম্পৃক্ততামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) টাংগাব ইউনিয়ন পরিষদ মাঠের বটতলায় আয়োজিত এ সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি প্রার্থী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন আমান উল্লাহ আমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫৫ ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

সভায় উপস্থিত ছিলেন টাংগাব ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান হৃদয়, স্বেচ্ছাসেবক দলের কবির হোসাইন, যুবদলের চেয়ারম্যান প্রার্থী রমজান মিয়া, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের হারুন মিয়া, টাংগাব ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জামান, সভার সমন্বয়ক রশিদ মাওলানা এবং দক্ষিণ গফরগাঁও বিএনপির সাবেক সভাপতি এ কে এম আনসার উদ্দিন আনসারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, এলাকার উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বাড়াতে হবে। জনগণের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে সেগুলোর সমাধানে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের শিক্ষা, যোগাযোগ, জননিরাপত্তা ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সভায় স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন মতামত, সমস্যা ও প্রত্যাশা শোনা হয়। এলাকার সার্বিক উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৪৪:৩৩ পূর্বাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

টাংগাবে সরকারের জনকল্যাণমুখী কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৪৪:৩৩ পূর্বাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬