1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকপোটলে শহিদ আব্দুল মালেকের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান

ধুনট প্রতিনিধি: মাহফুজ আহমেদ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৫

বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল গ্রামে শহিদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে তিনি মানিকপোটল গ্রামে শহিদ আব্দুল মালেকের কবরের পাশে যান। সেখানে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন তিনি।

কবর জিয়ারত শেষে স্থানীয় একটি মাদ্রাসায় শহিদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান।

পরে মাদ্রাসা মাঠে স্থানীয়দের উদ্দেশে বক্তব্য দেন তিনি। এ সময় দেশের বিদ্যুৎ ও সার সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন জামায়াতে ইসলামীর আমির।

ডা. শফিকুর রহমান বলেন, বিদ্যুৎ ও সার সংকটের কারণে সাধারণ মানুষের জীবন আজ বিপর্যস্ত। এ সংকট থেকে উত্তরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৩৪:১২ পূর্বাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

মানিকপোটলে শহিদ আব্দুল মালেকের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৮:৩৪:১২ পূর্বাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬