1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা , ১২ বারকি নৌকা ধ্বংস

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: মুক্তাদির আল সেলিম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি বারকি নৌকা জব্দ করে স্থানীয় জনগণের সহায়তায় বিনষ্ট করা হয়েছে।

একই অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আব্দুল আলিম (৪৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি) সিলেট ব্যাটালিয়নের সদস্য এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানকালে রাংপানি নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি বারকি নৌকা জব্দ করা হয়। পরে স্থানীয় জনগণের সহায়তায় নৌকাগুলো বিনষ্ট করা হয়। এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আব্দুল আলিমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদী ও প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৫১:১৪ অপরাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা , ১২ বারকি নৌকা ধ্বংস

আপডেট সময় : ১২:৫১:১৪ অপরাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬