1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ বছরের প্রতিশ্রুতির পর চরভদ্রাসন-মইনট ফেরি সার্ভিস চালুর উদ্যোগ

ফরিদপুর জেলা প্রতিনিধি: আব্দুস সালাম মোল্লা
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের চরভদ্রাসন (গোপালপুর)-মইনট ফেরি সার্ভিস নিয়ে দীর্ঘ ১৬ বছর ধরে নানা প্রতিশ্রুতি ও আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। তবে এবার তাঁর প্রচেষ্টায় দীর্ঘদিন বন্ধ থাকা এ ফেরিঘাট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) এক বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল।

তিনি বলেন, “আলহামদুলিল্লাহ। অবশেষে আমার প্রচেষ্টায় এই ঘাট আবার চালু হচ্ছে। পন্টুন নির্মাণসহ এ কাজের জন্য ইতোমধ্যে ৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে।”

সংসদ সদস্য বলেন, দীর্ঘদিন ধরে চরভদ্রাসনসহ আশপাশের এলাকার মানুষ ফেরি সার্ভিস চালুর অপেক্ষায় রয়েছেন। ফেরি সার্ভিসটি চালু হলে তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে এবং যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, ফেরি সার্ভিস চালু হলে শুধু চরভদ্রাসন নয়, আশপাশের এলাকার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন সহজ হবে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের সঙ্গে এ এলাকার যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। এর ফলে স্থানীয় অর্থনীতি ও জনজীবনেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

দীর্ঘদিনের প্রত্যাশিত এ উদ্যোগ বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:০৪:৪৮ অপরাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

১৬ বছরের প্রতিশ্রুতির পর চরভদ্রাসন-মইনট ফেরি সার্ভিস চালুর উদ্যোগ

আপডেট সময় : ০২:০৪:৪৮ অপরাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬