1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্ছ্বাস-উদ্দীপনায় অনুষ্ঠিত হলো উপজেলা প্রশাসন ও সাংবাদিক একাদশের প্রীতি ম্যাচ

আমিনুল ইসলাম রিয়াদ, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের সন্দ্বীপে উপজেলা প্রশাসন একাদশ ও সাংবাদিক একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উত্তেজনাপূর্ণ ম্যাচে সাংবাদিক একাদশকে ২-১ গোলে হারিয়ে জয়লাভ করে উপজেলা প্রশাসন একাদশ। খেলা ঘিরে উপজেলা পরিষদ মাঠে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতা করে। মাঠজুড়ে ছিল টানটান উত্তেজনা ও প্রাণবন্ত পরিবেশ। শেষ পর্যন্ত উপজেলা প্রশাসন একাদশ ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে।
উপজেলা প্রশাসন একাদশে খেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, সাব-রেজিস্ট্রার তমাল আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মোহসীন আলম, নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, খাদ্য কর্মকর্তা সৈয়দ আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শরীফ, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক একরামুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অন্যদিকে সাংবাদিক একাদশে অংশ নেন সন্দ্বীপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, বিজয় টিভির ইসমাইল হোসেন মনি, মুক্তখবরের নজরুল ইসলাম, প্রথম আলোর আনোয়ার আবছার, গ্লোবাল টিভির রিয়াদুল মামুন সোহাগ, সন্দ্বীপ টিভির সায়েদ মহিন, সন্দ্বীপের কণ্ঠস্বরের আল আমিন, কালবেলার প্রতিনিধি মাহমুদুর রহমান,তালাশ বিডির প্রতিনিধি আমিনুল ইসলাম রিয়াদ, সন্দ্বীপ২৪-এর ফাহাদ চৌধুরী, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, সন্দ্বীপ সংযোগের ফসিউল আলম, আমার দেশ প্রতিনিধি শামসুল আজম মুন্নাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
এ ছাড়া সন্দ্বীপে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য প্রতিনিধিরাও খেলায় অংশ নেন। এতে সাংবাদিকদের ব্যাপক অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, কর্মব্যস্ততার বাইরে সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে এ ধরনের ক্রীড়া আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:২৯:০৯ অপরাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

উচ্ছ্বাস-উদ্দীপনায় অনুষ্ঠিত হলো উপজেলা প্রশাসন ও সাংবাদিক একাদশের প্রীতি ম্যাচ

আপডেট সময় : ০৩:২৯:০৯ অপরাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬