1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট

পলাশ পাল, নেত্রকোনা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৩

নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারের প্রবেশপথে গড়ে ওঠা অবৈধ দোকান ঘর ভেঙে সেখানে একটি দৃষ্টি নান্দনিক ও প্রশস্ত গেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেন।
আজ ​সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এমপি ডা. আনোয়ারুল হক নিজে সশরীরে উপস্থিত থেকে এক্সকাভেটর (ভেকু) দিয়ে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা নিশ্চিত করেন। এ সময় শহীদ মিনারের প্রবেশপথে অবৈধভাবে নির্মিত দুটি দোকান ঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
​অভিযান পরিচালনাকালে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এমপি ডা. আনোয়ারুল হক বলেন, “নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারটি মূলত দত্ত উচ্চ বিদ্যালয়ের জায়গায় অবস্থিত। বিগত সরকারের আমলে পৌরসভার সাবেক মেয়র নিয়মবহির্ভূতভাবে প্রবেশপথের জায়গা দখল করে দুটি দোকান তুলে ভাড়া আদায় করছিলেন। এর ফলে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে এখানে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ব্যাপক ভিড় ও চরম বিশৃঙ্খলা তৈরি হতো।”
​তিনি আরও উল্লেখ করেন, জনসাধারণের দীর্ঘদিনের দাবি এবং শহীদ মিনারের সার্বিক নিরাপত্তা ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। দ্রুতই সেখানে শ্রদ্ধা নিবেদনকারীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য একটি প্রশস্ত ও আকর্ষণীয় গেট নির্মাণ করা হবে। নতুন এই দৃষ্টিনন্দন গেট বাস্তবায়নে তিনি স্থানীয় সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
​উচ্ছেদ অভিযানকালে জেলা প্রশাসন, সংশ্লিষ্ট বিদ্যালয় ও রাজনৈতিক অঙ্গনের স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু এবং দত্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মজিবুর রহমান।
​এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তাজেজুল ইসলাম ফারাস সুজাত, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, মদনপুর ইউপির সাবেক চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির এবং জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৫৫:৫৬ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট

আপডেট সময় : ১০:৫৫:৫৬ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬