1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়া হত্যাকাণ্ডের আগে এরশাদ হেলিকপ্টারে করে হঠাৎ চট্টগ্রামে গিয়েছিলেন: মোজাফফর

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি করে হত্যা করেছেন বলে জানিয়েছেন জিয়া হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে তিনি এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন প্রসিকিউটররা।

মোজাফফর হোসেনের দাবি, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আগে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে হঠাৎ চট্টগ্রামে গিয়েছিলেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে মোজাফফর হোসেনকে দিনব্যাপী জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবারও তাকে অবশিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

জিজ্ঞাসাবাদ শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা সাংবাদিকদের বলেন, ‘জিজ্ঞাসাবাদে মোজাফফর জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান। তার দেওয়া তথ্য অনুযায়ী, জিয়াউর রহমানকে হত্যার আগে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন।’

১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেন। দীর্ঘ ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাজধানীর বনানী এলাকা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, ২০২৪ সালের জুলাইয়ের হত্যাকাণ্ডের বিষয়েও মোজাফফরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি যেসব তথ্য দিয়েছেন, সেগুলো পর্যালোচনা করা হবে।

জিয়াউর রহমান হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিষয়ে আদেশ দেন। একই সঙ্গে মোজাফফর হোসেনকে হেফাজতে নিয়ে দুই দিন জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৩১:৫২ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

জিয়া হত্যাকাণ্ডের আগে এরশাদ হেলিকপ্টারে করে হঠাৎ চট্টগ্রামে গিয়েছিলেন: মোজাফফর

আপডেট সময় : ০৩:৩১:৫২ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬