হরিপুরে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের হরিপুরে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৪ সেপ্টেম্বর হরিপুর ইসলামীক ফাউন্ডেশনের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’-এর রিয়েক্ট-ইন প্রকল্পের সহযোগিতায় এবং ‘সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন (সিভিএ)’-এর ‘প্রয়াস’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। সভায় ইউনিয়নভিত্তিক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকেরা জানান, অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনার মাধ্যমে স্থানীয় জনগণের মতামত ও প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পরিকল্পনা প্রণয়ন করা হবে। এর মাধ্যমে সমাজের সাধারণ মানুষের পাশাপাশি মা, শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
সভায় স্থানীয় জনগণের কাঙ্ক্ষিত ও প্রাসঙ্গিক বিষয়গুলো চিহ্নিত করে সেগুলোকে কেন্দ্র করে কর্মপরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা ‘চন্দন কর’
আরও উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মো. শামীমুজ্জামান, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস আর্থার সরকার প্রজেক্ট অফিসার রুমা বেগম ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, এইচএ, এএইচআই ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরাও সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হলে বাস্তব প্রয়োজনের সঙ্গে পরিকল্পনার সমন্বয় ঘটবে। এতে নারী, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও সুরক্ষাসহ স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
আলোচনায় অংশগ্রহণকারীরা কর্মপরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত ও প্রয়োজনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।

























