ইনোভেশন ফেয়ারে শীর্ষ ১০-এ রাবিপ্রবির ডিন ড. তৌহিদুল আলম
জাতীয় পর্যায়ের বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ লেখক ও বিশেষায়িত উদ্ভাবন বিভাগে শীর্ষ ১০ অবস্থান অর্জন করেছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. তৌহিদুল আলম।
তাঁর উদ্ভাবন “UHF Antenna System for LEO Nanosatellite Space Communication” বিচারকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। এই অর্জন রাবিপ্রবির জন্য গর্বের এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে।
এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের জন্য একটি বড় পাওয়া। উদ্ভাবন ও গবেষণায় ধারাবাহিক প্রচেষ্টা রাবিপ্রবিকে দেশের প্রযুক্তি ও গবেষণার অগ্রযাত্রায় আরও এগিয়ে নিয়ে যাবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা জানিয়েছেন, ড. তৌহিদুল আলমের এই অর্জন রাবিপ্রবির গবেষণা ও উদ্ভাবনকে জাতীয় পর্যায়ে আরও দৃশ্যমান করেছে। তাঁর সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের গবেষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

























