1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত স্কুল অ্যান্ড কলেজ ভবনের উদ্বোধন

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন ও ফিতা কেটে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় উপাচার্য বলেন, শিক্ষার ভিত্তি শক্তিশালী না হলে পরবর্তী পর্যায়ের শিক্ষা ভালো হবে না। তাই প্রাথমিক স্তর থেকেই শিক্ষার ভিত্তি মজবুত করার ওপর গুরুত্ব দিতে হবে। এ স্কুলকে গতানুগতিক শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ে উন্নত ও একটি মডেল স্কুল অ্যান্ড কলেজ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, স্কুলটি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য নয়; স্থানীয় বাসিন্দাদের সন্তানরাও এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। অভিভাবকদের সামর্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার ব্যয় নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

বর্তমানে স্কুলটিতে পাঁচজন শিক্ষক অবৈতনিকভাবে পাঠদান করছেন জানিয়ে উপাচার্য বলেন, শিক্ষকদের বেতন নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করে ইতোমধ্যে অনুমোদন নেওয়া হয়েছে। দ্রুত স্কুলটি সরকারিকরণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। পরে স্কুল অ্যান্ড কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, প্রতি তলায় ১১ হাজার ৫০০ বর্গফুট আয়তনের পাঁচতলা ভিত্তির ওপর পাঁচতলা ভবনটি নির্মাণ করা হয়েছে। ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৩০:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত স্কুল অ্যান্ড কলেজ ভবনের উদ্বোধন

আপডেট সময় : ১২:৩০:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬