1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে সনাকের অধিপরামর্শ সভায় হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন, সমাধানের আশ্বাস তত্ত্বাবধায়কের

রাব্বি রহমান নীলফামারী প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোগীদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের আচরণ, সময়ানুবর্তিতা, পরিচ্ছন্নতা, ওষুধ ও জনবল সংকট এবং ওয়েব পোর্টাল হালনাগাদসহ বিভিন্ন বিষয়ে নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহেল মাফি।

১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার সকালে হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক), নীলফামারীর উদ্যোগে আয়োজিত অধিপরামর্শ সভায় এসব বিষয় উঠে আসে। প্রায় দুই ঘণ্টার সভায় সনাক ও সহযোগী সংগঠন একটিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) প্রতিনিধিরা কমিউনিটি মনিটরিংয়ে চিহ্নিত বিভিন্ন সমস্যা ও অসংগতি তুলে ধরেন। সভায় রোগী ও স্বজনদের সঙ্গে মানবিক আচরণ, কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো কর্মস্থলে উপস্থিতি ও দায়িত্ব পালন, ওয়ার্ডের পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং জনবল সংকট নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, জেলার অন্যতম প্রধান সরকারি চিকিৎসাকেন্দ্র হওয়ায় হাসপাতালটির সেবার মানের সঙ্গে সাধারণ মানুষের স্বার্থ সরাসরি জড়িত।

তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহেল মাফি বলেন, চিহ্নিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয় দ্রুত সমাধান এবং প্রশাসনিক বা কাঠামোগত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করা হবে। সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা ও রোগীদের সঙ্গে ভালো আচরণ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি মো. আকতারুল আলম। স্বাগত বক্তব্য দেন সনাক সদস্য ও স্বাস্থ্যবিষয়ক উপকমিটির আহ্বায়ক মো. মিজানুর রহমান লিটু। উপস্থিত ছিলেন হাসপাতাল সমাজসেবা অফিসার নুরন নাহার নুরী, নার্সিং সুপারভাইজার আনোয়ারা খাতুন, মোছা. বিলকিছ বানু, মির্জা আখতার, সিনিয়র স্টাফ নার্স রিংকু আক্তার ও ওয়ার্ড মাস্টার রাকিবুল ইসলাম। এ ছাড়া সনাকের সহসভাপতি ভূবন চন্দ্র রায়, সদস্য তাহমিনুল হক ববী, শীষ রহমান ও আজমা আহসান, এসিজি সমন্বয়ক মো. আব্দুল মোমিন, সহসমন্বয়ক বৈশাখী আক্তার ও মো. আল-আমীন, ইয়েস গ্রুপের সহদলনেতা বর্ষা প্রামানিক ও সদস্য সুমনা আক্তার এবং টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৫১:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

নীলফামারীতে সনাকের অধিপরামর্শ সভায় হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন, সমাধানের আশ্বাস তত্ত্বাবধায়কের

আপডেট সময় : ০২:৫১:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬