নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া
উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে নড়াইলের লোহাগড়া উপজেলার বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবনের নীচে সওদাগর হোটেল অপসারণ করেছে স্কুল কর্তৃপক্ষ। বিগত দু’দিন আগে হোটেলের ধোঁয়া দুর্গন্ধে ভোগান্তিতে থাকা শিক্ষার্থীরা স্কুলের সামনে হোটেল অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করে ক্লাস বর্জনের হুমকি দিয়েছিল। যা স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। পরবর্তীতে বিষয়টি ইউএনও লোহাগড়ার নজরে আসলে ১৬ সেপ্টেম্বর (বুধবার) স্কুল কর্তৃপক্ষকে ২৪ ঘন্টার মধ্যে হোটেল অপসারণের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় অত্র স্কুলে সভাপতি মোল্যা বাবুল হোসেন ও প্রধান শিক্ষক আল্পনা মোন্ডলসহ সকল শিক্ষক/ কর্মচারীরা হোটেল অপসারণের বিষয়টি হোটেল মালিকে অবগত করেন এবং আজ রাত ৮ টার ভিতরে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।























