1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভবানী চরণ রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ

মো. সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ভবানী চরণ রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উর্মে তাহমিনা মিতু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু ফজল ভূঁইয়া, গোমতী ইউনিয়ন বিএনপির মো. মোর্শেদুল আলম, গোমতী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইদ্রীস মিয়া মেম্বার, গোমতী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসেম মেম্বার এবং গোমতী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আবু হানিফ।

এ সময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদুল ইসলাম, বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনার প্রতি মনোযোগ, মাদক থেকে দূরে থাকা এবং বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাসহ শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অভিভাবকদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উর্মে তাহমিনা মিতু বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল শিক্ষাবান্ধব পরিবেশ শিক্ষার্থীদের মনোযোগ ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আবু ফজল ভূঁইয়া বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। সন্তানদের নিয়মিত খোঁজখবর নেওয়ার পাশাপাশি খেলাধুলা ও শিক্ষামূলক কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে।

মো. মোর্শেদুল আলম বলেন, শিক্ষার্থীরা বাড়িতে নিয়মিত পড়ালেখা করছে কি না এবং সময়মতো বিদ্যালয়ে আসছে কি না—এসব বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর নিয়ে সতর্ক থাকতে হবে।

এ সময় ইদ্রীস মিয়া মেম্বার, মো. আবুল হাসেম মেম্বার ও মো. আবু হানিফসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়ালেখায় মনোযোগী করা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শৃঙ্খলা এবং বিদ্যালয়ের সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:২৫:৪৭ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

ভবানী চরণ রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ

আপডেট সময় : ১১:২৫:৪৭ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬