1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধুনটে ছাতিয়ানী হাই স্কুলে কৃতি ছাত্রীদের, উদ্দীপনা পুরস্কার, অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

ধুনট প্রতিনিধি: মাহফুজ আহমেদ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৩

বগুড়ার ধুনট উপজেলার ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ চার কৃতি ছাত্রীকে ‘উদ্দীপনা পুরস্কার’ প্রদান করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত ছাত্রীরা হলেন—মোছা. রোকেয়া খাতুন, সাইমা আক্তার, জন্নাতুল ফেরদৌস ও ফারজানা খাতুন। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

“মানবিক চেতনা জাগ্রত করাই আমাদের লক্ষ্য”—এই মূলমন্ত্রকে সামনে রেখে সামাজিক ও সেবামূলক সংগঠন শাহজালাল স্মৃতি ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ২টা ৩০ মিনিটে ছাতিয়ানী হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী নিখিল চন্দ্র সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজালাল স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমীন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট লুৎফর রহমান মাসুদ, আইনজীবী, বগুড়া জজকোর্ট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. রেজাউল করিম রেজা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন, সিরাজগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মো. জহুরুল ইসলাম, ছাতিয়ানীর বিশিষ্ট সমাজসেবক মো. রফিকুল ইসলাম এবং মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আব্দুস সাত্তার।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আসন গ্রহণের পর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে শাহজালাল স্মৃতি ফাউন্ডেশনের সভাপতির উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশেষ অতিথিরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও কৃতিত্বের স্বীকৃতি দেওয়া হলে তারা ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহিত হয়। একই সঙ্গে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যের পর চার কৃতি ছাত্রী মোছা. রোকেয়া খাতুন, সাইমা আক্তার, জন্নাতুল ফেরদৌস ও ফারজানা খাতুনের হাতে ‘উদ্দীপনা পুরস্কার’ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। তাদের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়।

এ সময় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামকেও বিশেষ সম্মাননা ও ক্রেস্ট প্রদান করে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। দীর্ঘদিন শিক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনের পর অবসরে যাওয়া এ শিক্ষককে ঘিরে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহজালাল স্মৃতি ফাউন্ডেশনের সচিব আল ইমরান মুকুল ও প্রচার সম্পাদক টি. এম. সোহাগ হোসেন।

শেষে শাহজালাল স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমীনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:০১:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

ধুনটে ছাতিয়ানী হাই স্কুলে কৃতি ছাত্রীদের, উদ্দীপনা পুরস্কার, অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

আপডেট সময় : ০৩:০১:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬