1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত

মোঃ আবদুল মোতালেব, সেনবাগ প্রতিনিধি :
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সেনবাগে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে প্রথমবারের মতো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সেনবাগ থানা পুলিশের আয়োজনে এ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম সরকার। এ সময় সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী, এসআই আব্দুল মান্নান, এসআই মনিরসহ থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাবিলপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, কানকিরহাট কলেজের প্রভাষক আবু নাঈমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ইউনিয়নভিত্তিক ১৮ থেকে ২০ বছর বয়সী তরুণদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় চারটি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো—ইয়ারপুর ইউনিয়নের পক্ষে ইয়ারপুর হাই স্কুল দল, ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের পক্ষে কানকিরহাট ডিগ্রি কলেজ দল, ৪নম্বর কাদরা ইউনিয়নের পক্ষে উত্তর কাদরা একাদশ এবং ৬নং কাবিলপুর ইউনিয়নের পক্ষে হাজী মোকছেদুর রহমান মুসলিম হাই স্কুল একাদশ।
খেলা পরিচালনায় ছিলেন সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া প্রশিক্ষক আলী হায়দার, ক্রীড়া প্রশিক্ষক কামরুল ইসলাম, ক্রীড়া শিক্ষক খাজা মাইন উদ্দিন, গোলাম মর্তুজা, জাকের হোসেন ও সিরাজুল ইসলাম সহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

চার দলের অংশগ্রহণে অনুষ্ঠিত বাছাইপর্বের প্রতিযোগিতায় ইয়ারপুর ইউনিয়ন দল চ্যাম্পিয়ন এবং কাবিলপুর ইউনিয়ন দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
আয়োজকরা জানান, সেনবাগ থানার বাছাইপর্বে বিজয়ী দল পরবর্তী ধাপে নোয়াখালী জেলা পর্যায়ের কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে। এরপর জেলা থেকে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ থাকবে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম সরকার বলেন, বর্তমানে মাদক ও কিশোর গ্যাংয়ের কারণে সমাজের মানুষ উদ্বিগ্ন। তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কমিউনিটি পুলিশের উদ্যোগে এ ধরনের আয়োজন করা হয়েছে।
ভবিষ্যতেও তরুণদের নিয়ে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার মধ্য দিয়ে সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর আয়োজন শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৪১:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৪১:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬