1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযান, মাদকসহ আটক ১

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও ও দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ও ৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৫ হাজার ২০০ টাকা।

বুধবার সন্ধ্যায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর চান্দেরহাট ও ভান্ডারা বিওপির সদস্যরা পৃথকভাবে অভিযান দুটি পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকায় অভিযান চালায় চান্দেরহাট বিওপির একটি টহল দল। সীমান্তের মেইন পিলার-৩৩৪ থেকে প্রায় দুই কিলোমিটার দেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবাসহ মো. মুতাহার হোসেন (৪০) নামে একজনকে আটক করা হয়। তিনি স্থানীয় শফিউদ্দিনের ছেলে।

আটক ব্যক্তিকে উদ্ধার করা মাদকসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, একই দিন সন্ধ্যা ৬টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায় ভান্ডারা বিওপির একটি দল। সীমান্ত মেইন পিলার-৩২৭ থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের ভেতরে সুইহাড়া এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের বিষয়ে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি এসব মাদক সীমান্ত দিয়ে কারা পাচার করছে, তাদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলবে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:১৭:০৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযান, মাদকসহ আটক ১

আপডেট সময় : ০১:১৭:০৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬