ধুনটে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের ছোট ভাই প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উজালসিং পূর্বপাড়া জামে নূর মসজিদে বর্তমান সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের ছোট ভাই ও ধুনট-শেরপুরের বিএনপি নেতা গোলাম মোঃ মাহবুবুর রহমান প্যারিসের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উজালসিং গ্রামের মানুষের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে মথুরাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলামের নেতৃত্বে গ্রামের ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম প্যারিসের দ্রুত সুস্থতা কামনা করে বক্তব্য দেন। এ সময় মো. রেজাউল করিম, সদস্য, জাতীয়তাবাদী ছাত্রদল, বগুড়া জেলা শাখা, উপস্থিত ছিলেন।
পরে উপস্থিত সবাই গোলাম মোঃ মাহবুবুর রহমান প্যারিসের রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারক ও মিষ্টি বিতরণ করা হয়।


























