মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
গোপালগঞ্জের মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া এলাকার অলি মোল্লার ছেলে সুমন মোল্যা (২৪) ও লিমন মোল্লা (২১) এবং ঝুটিগ্রাম এলাকার আবুল কাশেম মুন্সীর ছেলে আসাদ মুন্সী (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলায় আদালতের ওয়ারেন্ট রয়েছে। ওই ওয়ারেন্টের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
নিউজ এভাবে লিখতে হবে।























