1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা”: ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

‎ইবি প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অন্তর্ভুক্ত আল-কুরআন এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগে “সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সেমিনার লাইব্রেরী কক্ষে এমফিল থেকে পিএইচডি প্রোগ্রামে স্থানান্তরের এই সেমিনার অনুষ্ঠিত হয়।

‎আল-কুরআন এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের থিওলজি এণ্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হুসাইন, আল-কুরআন বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী।

‎সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন এবং অধ্যাপক ড. এ.কে.এম. রাশেদুজ্জামান। প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক মোহাম্মদ ফাইজুল্লাহ।

‎সেমিনারে একুশ শতকের বিশ্বায়ন ও উত্তরাধ্যুনিকতার প্রভাবে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটলেও পারিবারিক ভঙ্গুরতা, সামাজিক অসহিষ্ণুতা, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সাইবারবুলিং ও মবোক্রেসির মত বিষয়গুলো আলোচনা করা হয় ।

‎আলোচকদের মতে, প্রচলিত বাহ্যিক শাস্তিনির্ভর শাসনপদ্ধতি দিয়ে এসব সংকটের টেকসই সমাধান সম্ভব নয়। এর বিপরীতে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশের জনগোষ্ঠীর মনস্তত্ত্ব অনুধাবন করে কুরআন-ভিত্তিক একটি প্রাতিষ্ঠানিক ও মনস্তাত্ত্বিক রূপরেখা বাস্তবায়ন করা জরুরি, যা অপরাধের উৎসমূল বন্ধে কাজ করে।

‎সামাজিক সংকট তৈরির পেছনে প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক বৈষম্য, সুশাসনের অভাব, বেকারত্ব, অনিয়ন্ত্রিত নগরায়ণ এবং পরিবেশগত ও ভৌগোলিক বাস্তবতা। সমকালের অন্যতম প্রধান সংকটগুলোর মধ্যে মব জাস্টিস, সাইবার বুলিং, কিশোর গ্যাং, বিবাহ বিচ্ছেদ, রাজনৈতিক সহিংসতা, মানব পাচার, সড়ক দুর্ঘটনা, অর্থ পাচার, খাদ্যে ভেজাল, মাদকাসক্তি, আত্মহত্যা ও বেকারত্ব উল্লেখযোগ্য।
‎এই সংকট নিরসনে কুরআন প্রধানত ৪টি স্তরে যথা মনস্তাত্ত্বিক রূপান্তর, আধ্যাত্মিক সংযোগ, বাস্তবমুখী পদক্ষেপ এবং আইনী পদক্ষেপের মাধ্যমে বিচার সুনিশ্চিত করে সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভূমিকা রাখে।

‎‎প্রধান আলোচকের বক্তব্যে প্রফেসর ড. মো: জাকির হোসাইন বলেন, বাংলাদেশ বর্তমানে সামাজিক সংকটে জর্জরিত যেগুলো বর্তমান সমাজে ব্যাপকভাবে চলছে। যেমন—মব জাস্টিস, বিবাহ বিচ্ছেদ, কিশোর গ্যাং ও কিশোর অপরাধ, সাইবার বুলিং ও সম্ভ্রমহানি, রাজনৈতিক সহিংসতা, মানব পাচার, সড়ক দুর্ঘটনা, অর্থ পাচার, খাদ্যে ভেজাল, মাদকাসক্তি, আত্মহত্যা এবং বেকারত্ব ইত্যাদি সামাজিক, অর্থনৈতিক ও নৈতিকতার উন্নতির অন্তরায় হিসেবে কাজ করে। এসব সংকট থেকে উত্তরণের জন্য কুরআন ও হাদিস থেকে অত্যন্ত চমৎকার নির্দেশনা উপস্থাপন করে থাকে।যদি মসজিদ-মাদ্রাসা ও স্কল- কলেজগুলোতে কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু হয়, তাহলে মানুষ সামাজিক এসব সংকট থেকে নিষ্কৃতি পাবে।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:০৯:০৩ অপরাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা”: ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:০৯:০৩ অপরাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬