1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার পালালেন কারবারি

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৬০ বোতল ফায়ারডিল উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানের সময় কথিত মাদক কারবারি আমিরুল ইসলাম ওরফে বিটুল ও তার এক প্রতিবেশী পালিয়ে যান।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ শরিফুল ইসলাম, এসআই মোঃ সিরুজুল ইসলাম, পিএসআই মোঃ সোহেল, এএসআই মোঃ দুলাল হোসেন ও এএসআই নূরননবীসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে আটাপাড়া এলাকার মো. আমিরুল ইসলাম ওরফে বিটুলের বাড়ি ও তার এক প্রতিবেশীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১৬০ বোতল ফায়ারডিল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিটুল ও তার প্রতিবেশী পালিয়ে যান।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলাম বলেন, “পাঁচবিবি একটি সীমান্তবর্তী উপজেলা। এখান থেকে মাদক নির্মূলে আমি ও আমার থানার সব কর্মকর্তা নিরলসভাবে কাজ করছি। এরই ধারাবাহিকতায় আটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৬০ বোতল ফায়ারডিল উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় বিটুল ও তার প্রতিবেশী পালিয়ে যায়।
তিনি আরও বলেন, “পাঁচবিবিতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৪৩:১৫ পূর্বাহ্ণ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার পালালেন কারবারি

আপডেট সময় : ০৩:৪৩:১৫ পূর্বাহ্ণ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬