1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন

​মোঃ সাদিকুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​নাগেশ্বরীতে মুক্তিযুদ্ধের এক সূর্যসন্তানকে হারাল এলাকাবাসী। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মন্দিশেরখামার এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন (৭৩) আর নেই। দীর্ঘদিন বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভোগার পর সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
​মহান মুক্তিযুদ্ধের এই বীর সেনানির প্রয়াণে নাগেশ্বরী উপজেলাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, স্বজন ও সর্বস্তরের মানুষের মাঝে বিরাজ করছে শোকাবহ পরিবেশ।

​সোমবার সকাল ১১টায় মরহুমের নিজ বাসভবন প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নাগেশ্বরী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর একটি চৌকস দল এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
​জানাজা ও শেষ শ্রদ্ধার সময় বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তি, জনপ্রতিনিধি, স্বজন এবং এলাকাবাসী উপস্থিত থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পরে পারিবারিক গোরস্থানে পূর্ণ সামরিক ও রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হয়।

​একাত্তরের রণাঙ্গনের বীর যোদ্ধার প্রয়াণে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁর চিরবিদায়ে নাগেশ্বরীবাসী মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ ইতিহাসের আরও একজন গর্বিত অংশীদারকে হারাল।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:২০:০২ অপরাহ্ণ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন

আপডেট সময় : ০১:২০:০২ অপরাহ্ণ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬