তাহিরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ অভিযান সফল ও বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচিতে তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল, সদস্য সচিব এস এম মুন্না, যুগ্ম আহ্বায়ক রাহাত হাসান রাব্বি ও তানভীর, জয়ানাল আবেদীন কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াসিন এবং ছাত্রদল নেতা সজিবুল ইসলাম, রাহুল হাসান ও জানে আলম আবিরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচি অব্যাহত থাকবে।
























