1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেরোবিতে ‘প্রফেশনাল সিএমএ কোয়ালিফিকেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২১

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ‘প্রফেশনাল সিএমএ কোয়ালিফিকেশন: অ্যান এক্সাইটিং সাকসেস রুট’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর সহযোগিতায় এবং বেরোবি বিজনেস স্টাডিজ অনুষদের আয়োজনে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকালে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের গ্যালারী রুমে অনুষ্ঠিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের কেবল গতানুগতিক শিক্ষার ওপর নির্ভর করলেই চলবে না, বরং প্রফেশনাল ডিগ্রি অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষতা বহুগুণ বাড়িয়ে নিতে হবে। সিএমএ-এর মতো পেশাগত যোগ্যতা শিক্ষার্থীদের কর্পোরেট জগতে সফল ক্যারিয়ার গড়তে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”

সেমিনারে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আইসিএমএবি-এর সহ-সভাপতি এস. এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ এবং কনকর্ড গ্রুপ অব কোম্পানির হেড অব স্ট্র‍্যাটেজিক অপারেশনস ফারুক আহমেদ এসিএমএ। এছাড়া রিসোর্স পারসন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএবি-এর একাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশনের অধ্যাপক ও পরিচালক ড. মোঃ মামুনুর রশিদ এফসিএমএ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নূর আলম সিদ্দিক। বক্তারা সিএমএ শিক্ষার গুরুত্ব, ক্যারিয়ারের সম্ভাবনা এবং পেশাগত উৎকর্ষ সাধনের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:১৪:১৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

বেরোবিতে ‘প্রফেশনাল সিএমএ কোয়ালিফিকেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:১৪:১৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬