1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী ও নারীদের সেলাই মেশিন বিতরণ

মো. সাইফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক :
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪০

খাগড়াছড়ি পার্বত্য জেলার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদান কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ করা হয়।

এ ছাড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নির্বাচিত নারীদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:২১:৫১ পূর্বাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী ও নারীদের সেলাই মেশিন বিতরণ

আপডেট সময় : ০৭:২১:৫১ পূর্বাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬