শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে আলম বাস সার্ভিসের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তবে নিহতদের পরিচয় ও দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছেন।
দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।
আশরাফুল হক রাসেল
কাগজের বার্তা
মৌলভীবাজার, কমলগঞ্জ প্রতিনিধি
























