1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

এস. এম. ইলমান রেজা ভূঞাঁ, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৮

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ঢাকার অস্থায়ী ক্যাম্পাস থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মে মাসের প্রথম সপ্তাহ থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে এপ্রিল-২০২৭ সেমিস্টারের নিয়মিত একাডেমিক কার্যক্রম শুরু হবে।

এ লক্ষ্যে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ‘ক্যাম্পাস স্থানান্তর সমন্বয় ও ব্যবস্থাপনা কমিটি’র পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও কর্মপরিকল্পনা সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠু ও সমন্বিতভাবে স্থানান্তরের জন্য দুই ধাপে মালামাল ও জনবল স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় ল্যাবরেটরির মতো সময়সাপেক্ষ দপ্তরগুলোর স্থায়ী সম্পদ আগামী ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল ২০২৭-এর মধ্যে স্থানান্তর করা হবে। একই সময়ে অন্যান্য অনুষদ ও দপ্তরের শ্রেণিকক্ষ ও অফিসে ব্যবহৃত সামগ্রীসহ স্থায়ী সম্পদ স্থানান্তরের কাজও সম্পন্ন করা হবে। এ কার্যক্রমের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল ২০২৭ পর্যন্ত।

স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু হলে বিশ্ববিদ্যালয়ের সব স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস চট্টগ্রাম ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। পাশাপাশি এপ্রিল-২০২৭ সেমিস্টারে নতুন করে ভর্তি হওয়া মাস্টার্স প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ক্লাসও সেখানে পরিচালিত হবে। তবে এর আগে থেকে অধ্যয়নরত মাস্টার্স শিক্ষার্থীদের পাঠদান ঢাকার মিরপুর-১২-এর অস্থায়ী ক্যাম্পাসেই চলবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থানান্তরের ‘প্রি-ট্রানজিশন ফেজ’-এর কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট অনুষদগুলোকে আগামী ৪ অক্টোবর ২০২৬-এর মধ্যে নিজ নিজ প্রস্তুতি ও প্রস্তাবনা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:০১:১৩ পূর্বাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

আপডেট সময় : ০৩:০১:১৩ পূর্বাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬