1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা বিবেচনায় নিয়ে আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন না করার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন (ইসি)। পরীক্ষা শেষ হওয়ার পর আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের সঙ্গে সরাসরি চিঠি চালাচালির কোনো নিয়ম বা নজির নেই। তবে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। বর্তমানে সরকারের কাছে কোন কোন ক্ষেত্রে নির্বাচন আয়োজন করা সম্ভব, সে বিষয়ে একটি স্পষ্ট তালিকা চাওয়া হয়েছে।

নির্বাচন পেছানোর কারণ ব্যাখ্যা করে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, পরীক্ষার সময়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন। একই সময়ে নির্বাচন পরিচালনা করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। শিক্ষার্থীদের ভবিষ্যতের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টিও বিবেচনায় নিতে হচ্ছে।

তিনি আরও বলেন, বাস্তবতার নিরিখে এবং সার্বিক পরিবেশ অনুকূলে রাখতেই স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:২৪:৪৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

আপডেট সময় : ১০:২৪:৪৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬