নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ১১ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ
নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ১১ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ জানতে পারে, নওগাঁ সদর থানার বলিহার ব্রিজ এলাকায় নিষিদ্ধ সংগঠনের ৭০ থেকে ৮০ জন নেতা-কর্মী মিছিলের জন্য জড়ো হওয়ার সময় ডিবি নওগাঁ সদর থানা ও ভিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশ জানায়, মিছিল ছত্রভঙ্গ করতে গেলে কয়েকজন পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। জননিরাপত্তা ও আত্মরক্ষার্থে পুলিশ চার রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে।
পরে স্থানীয় জনসাধারণের সহায়তায় অভিযান চালিয়ে মিছিলে অংশগ্রহণকারী ১১ জনকে গ্রেফতার করা হয়। তারা নওগাঁ জেলার পত্নীতলা, নওগাঁ সদর, আত্রাই ও মহাদেবপুর উপজেলার বাসিন্দা।
নওগাঁর পুলিশ সুপার বলেন, জেলায় অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা আইন অনুযায়ী কঠোরভাবে দমন করা হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
























