1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জমিজমার সংক্রান্ত বিরোধের জের কৃষককে কুপিয়ে হত্যা

মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৬

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে কৃষক মানসুর মোল্যাকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মানসুর কদমতলা গ্রামের হাবি মোল্যার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত যুবক কদমতলা গ্রামের লিপটন মোল্যার ছেলে হাসিব মোল্যা (২০) পলাতক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইদ্রিস আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে যানাযায়,জমিজমা সংক্রান্ত বিরোধ থেকে শুক্রবার নড়াইলের পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার (সদস্য) কাসেদ মোল্যার সঙ্গে তার বংশীয় হাসিব মোল্যার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত হাসিব ইউপি মেম্বার কাসেদ মোল্যাকে কিল-ঘুষি মারেন।

এরপর শনিবার রাত ১০টার দিকে হাসিব মোল্লা কদততলা মোড়ের দোকানে যায়। ওই সময় ভুক্তভোগী মেম্বার কাসেদের চাচাতো মানসুর ও নূর ইসলাম অভিযুক্ত হাসিবের কাছে জানতে চান-কেন কাসেদের গায়ে হাত তোলা হয়েছে। এমন প্রশ্ন করার সঙ্গে হঠাৎ করেই ধারালো অস্ত্র বের করেই হাসিব মোল্লা ভুক্তভোগী মানসুর ও নূর ইসলামকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এর মধ্যে গুরুতর আহত মানসুরকে খুলনায় নেওয়ার পথে জামরিলডাঙ্গা এলাকায় পৌছালে মারা যান তিনি এবং আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে যায়,এবং পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধ জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০৫:১৫ পূর্বাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

জমিজমার সংক্রান্ত বিরোধের জের কৃষককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৫:০৫:১৫ পূর্বাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬