1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতির চেষ্টায় ডাকাত দলের সদস্যসহ ৮ জন গ্রেপ্তার

ফরিদপুর জেলা প্রতিনিধি: আব্দুস সালাম মোল্লা
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৭

ফরিদপুরের ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিরচেষ্টায় দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে ভাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া-হাসামদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সুজন মাতুব্বর (৩০), দেলোয়ার খন্দকার ওরফে দেলু (৪০), মো. মানান ওরফে মান্নার খাঁ (৫০), মো. মিরাজুল শেখ ওরফে মিরাজ (৩৮), মো. সোহাগ কাজী (২৭), মো. রকিব খান ওরফে রাজু (৩৪), আলমগীর মোল্লা (৩৫) ও হৃদয় খান (২৫)। তাদের বাড়ি ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে ভাঙ্গা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানার এসআই মো. মামুন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে ভাঙ্গা পৌর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মধ্যপাড়া-হাসামদিয়া এলাকার আব্দুল মজিদ তালুকদারের বসতবাড়ির উত্তর পাশে একটি বাগানে ডাকাতির প্রস্তুতির চেষ্টায় অপরাধীদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
ডাকাতির ঘটনায় ব্যবহৃত বিভিন্ন দেশীয় সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে ধারালো অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের মধ্যে সুজন মাতুব্বরের বিরুদ্ধে পূর্বে ৫টি, দেলোয়ার খন্দকার ওরফে দেলুর বিরুদ্ধে ৮টি, মো. মান্নান ওরফে মান্নার খাঁর বিরুদ্ধে ১৪টি, মো. সোহাগ কাজীর বিরুদ্ধে ১টি, মো. রকিব খান ওরফে রাজুর বিরুদ্ধে ২টি এবং মো. মিরাজুল শেখ ওরফে মিরাজের বিরুদ্ধে ১টি ডাকাতির মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি চেষ্টার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় ভাংগা থানার পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের কে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:২৮:৫৬ অপরাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতির চেষ্টায় ডাকাত দলের সদস্যসহ ৮ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০২:২৮:৫৬ অপরাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬