1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সুনামগঞ্জে মানববন্ধন, অপতথ্য রোধে তথ্য অধিকার নিশ্চিতের আহ্বান

মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৫

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) ও নাগরিক তথ্য অধিকার ফোরাম, সুনামগঞ্জের যৌথ উদ্যোগে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
“ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও অধিকারকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তথ্য অধিকার আইন জনগণের ক্ষমতায়ন এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের তথ্য পাওয়ার সুযোগ আরও সহজ ও কার্যকর করতে হবে।
তারা বলেন, ডিজিটাল যোগাযোগের এই সময়ে সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার ঠেকাতে নাগরিকদের তথ্য অধিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য প্রদানের প্রক্রিয়া আরও সহজ ও জনবান্ধব করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের জটিলতা বা হয়রানি ছাড়াই সরকারি ও বেসরকারি দপ্তর থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা বলেন, তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ শুধু সরকারের একার দায়িত্ব নয়। স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে গণমাধ্যম, সুশীল সমাজ, নাগরিক সংগঠন এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি তথ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করে গুজব ও অপতথ্যের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:০৪:৩০ পূর্বাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সুনামগঞ্জে মানববন্ধন, অপতথ্য রোধে তথ্য অধিকার নিশ্চিতের আহ্বান

আপডেট সময় : ০৭:০৪:৩০ পূর্বাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬