1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াগাতীতে নদীর তীরে ৮টি অবৈধ কয়লার চুল্লি নির্মাণ কাজ চলমান, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল):
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬

নড়াইলের নড়াগাতী থানার পাটনা দক্ষিন পাড়া মসজিদ সংলগ্ন নদীর তীরে ৮টি অবৈধ কয়লার চুল্লি নির্মাণ কাজ চলমান রয়েছে। পরিবেশ বিপর্যয়ের আশংকায় ৩০ সেপ্টেম্বর (বুধবার) সচেতন মহলের পক্ষ থেকে ওই গ্রামের বশার খান অবৈধ কয়লার চুল্লি উচ্ছেদের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সরেজমিনে গিয়ে নির্মাণ শ্রমিকদের মাধ্যমে জানা যায়, কালিয়ার বিষ্ণুপুর গ্রামের তারেক মোল্যা এ অবৈধ চুল্লী পরিচালক হিসাবে আছেন।

অভিযোগকারী বশার খান ও নড়াগাতী থানার জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি খান আবুল হোসেন, স্থানীয় শরিফুল মোল্যাসহ অনেকে বলেন, এসব চুল্লিতে প্রতিদিন বিপুল পরিমাণ কাঠ পোড়ানো হয়। এর ঘন কালো ধোঁয়ায় আশপাশের পরিবেশ দুষিত হওয়ার পাশাপাশি মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়বে স্থানীয় বাসিন্দারা। চুল্লিগুলো থেকে নির্গত ধোঁয়ায় আশপাশের বসতবাড়ি, কৃষিজমি ও নদীর পরিবেশ ও ক্ষতিগ্রস্ত হবে। ধোঁয়ার কারণে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টের রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হবে। এছাড়া মূল্যবান গাছ কেটে কয়লা উৎপাদনের কারণে পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়বেে বলে অভিযোগ স্থানীয়দের।
তাই এই অবৈধ কয়লা চুল্লীর নির্মান কাজ বন্ধ করতঃ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি করেছেন তারা।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম অভিযোগ প্রাপ্তি স্বীকার করে বলেন, এ বিষয়ে বিধি মোতাবেক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:১১:৪৭ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

নড়াগাতীতে নদীর তীরে ৮টি অবৈধ কয়লার চুল্লি নির্মাণ কাজ চলমান, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

আপডেট সময় : ০১:১১:৪৭ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬