1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচবিবিতে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক, উদ্ধার ট্যাপেন্টাডল-ইনজেকশন

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৩

জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৯৪ পিস কুপিজেসিক ইনজেকশনসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক তিনজনের মধ্যে একজন চিহ্নিত ও তালিকাভুক্ত আসামি বলে জানিয়েছে বিজিবি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীনস্থ হাটখোলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক ও উপ-অধিনায়কের নেতৃত্বে বিজিবির দুটি টহলদল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জয়পুরহাটের একটি টহলদল একত্রিত হয়ে পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নে শ্রীমন্তপুর গ্রামে যৌথ অভিযান চালায়।
অভিযানে মাদকসহ একজন চিহ্নিত ও তালিকাভুক্ত আসামি এবং তার দুই ছেলে সহযোগীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন,পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সাখাওয়াত এবং তার দুই ছেলে পলাশ ও সোহান।
অভিযানকালে তাদের কাছ থেকে ২৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৯৪ পিস কুপিজেসিক ইনজেকশন (অ্যাম্পল) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা।
বিজিবি সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:১৫:২৬ পূর্বাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

পাঁচবিবিতে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক, উদ্ধার ট্যাপেন্টাডল-ইনজেকশন

আপডেট সময় : ০৫:১৫:২৬ পূর্বাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬