1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পারিবারিক কলহের জেরে বগুড়ায় শ্বশুরবাড়িতে জামাই খুন

মোঃ আব্দুল আলীম ,জেলা প্রতিনিধি ,বগুড়া ।
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬

বগুড়ায় শ্বশুরবাড়িতে পারিবারিক কলহের জেরে রাকিবুল হাসান বকুল (৩৮)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সদরের ঝোপগাড়ী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রাকিবুল হাসান সদর উপজেলার নিশিন্দারা উত্তর পাড়া এলাকার মৃত গনি প্রামাণিকের ছেলে।
জানা গেছে, বুধবার দুপুরে রাকিবুল ঝোপগাড়ী এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে যান। সেখানে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথাকাটাকাটি ও বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি তাঁর শ্বশুরকে মারধর করেন। এতে তাঁর শ্বশুর গুরুতর আহত হন। শ্বশুরকে মারধরের ঘটনার পর পরিবারের অন্য সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে রাকিবুলের গলায় আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ি ও এসআরবি এর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি জব্দ করা হয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং সম্পৃক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:১৮:২৪ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

পারিবারিক কলহের জেরে বগুড়ায় শ্বশুরবাড়িতে জামাই খুন

আপডেট সময় : ০২:১৮:২৪ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬