1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএনও রিপামনি দেবীর নির্দেশনায় টাঙ্গুয়ার হাওরে অভিযান, ইলেকট্রিক শটের সরঞ্জাম জব্দ

মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৬

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ করেছে রুপনগর আনসার ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ রিপামনি দেবীর নির্দেশনায় টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারে ব্যবহৃত তিনটি ১২ ভোল্টের ব্যাটারি, ইলেকট্রনিক নেট জালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় অবৈধ ও নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় হাওরের বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী বলেন, “টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও অবৈধভাবে মাছ শিকার বন্ধে উপজেলা প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হাওরের পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সহযোগিতা করতে হবে।”
স্থানীয় বাসিন্দারা বলেন, টাঙ্গুয়ার হাওরের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা প্রয়োজন। হাওরের প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সচেতনভাবে সহযোগিতা করা জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:০৯:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

ইউএনও রিপামনি দেবীর নির্দেশনায় টাঙ্গুয়ার হাওরে অভিযান, ইলেকট্রিক শটের সরঞ্জাম জব্দ

আপডেট সময় : ১২:০৯:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬