1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে গলায় রশি, পা বাঁধা: ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ত্রিশাল প্রতিনিধি, এম.এ.এইচ রাকিবুল ইসলাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪

ময়মনসিংহের ত্রিশালে হাদিউল ইসলাম (৫২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তাঁর দুই পা রশি দিয়ে বাঁধা এবং মাটিতে লাগানো অবস্থায় থাকায় ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) পৌনে সকাল ৭টার দিকে উপজেলার ৭ নম্বর হরিরামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রায়েরগ্রাম উজানপাড়া এলাকার একটি পরিত্যক্ত ভিটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাদিউল ইসলাম ওই এলাকার আব্দুল মালেক ও রোকেয়া বেগমের ছেলে। তাঁর বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে জনৈক ইজ্জত আলীর পরিত্যক্ত ভিটার একটি জলপাই গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।

স্থানীয়রা জানান, হাদিউল ইসলামের দুই পা রশি দিয়ে বাঁধা ছিল এবং পা মাটিতে লাগানো অবস্থায় ছিল। এ ঘটনায় তাঁর মৃত্যুর কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

ত্রিশাল থানা পুলিশ জানায়, ১ অক্টোবর রাতে যেকোনো সময় ঘটনাটি ঘটে থাকতে পারে। ২ অক্টোবর সকালে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং ময়নাতদন্ত প্রতিবেদনসহ তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

~ এম.এ.এইচ রাকিবুল ইসলাম
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৫৭:৩৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ত্রিশালে গলায় রশি, পা বাঁধা: ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:৫৭:৩৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬