1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:০০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে কক্সবাজারে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

বিশেষ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮

ডেঙ্গু প্রতিরোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিচ্ছন্ন শহর গড়ে তোলার লক্ষ্যে কক্সবাজারে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি নির্দেশনার ধারাবাহিকতায় প্রতি শনিবার এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এরই অংশ হিসেবে শনিবার (৩ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসকের নেতৃত্বে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা আবর্জনা অপসারণ, নালা-নর্দমা পরিষ্কার এবং এডিস মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান চিহ্নিত করে সেগুলো পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়।
অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)সহ জনস্বাস্থ্য সুরক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
এদিকে, একই দিনে BCRSR প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের ইজিপিপি প্লাস (EGPP+) কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি রামু, ঈদগাঁও ও কক্সবাজার সদর উপজেলায় বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজল উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু সহনশীলতা তৈরিতে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধের পাশাপাশি কক্সবাজারকে পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত নগর হিসেবে গড়ে তোলার প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সচেতনতা ও পরিচ্ছন্নতার অভ্যাসই পারে ডেঙ্গুর ঝুঁকি কমাতে এবং একটি সুন্দর, সুস্থ ও বাসযোগ্য কক্সবাজার গড়ে তুলতে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:০০:৩৬ পূর্বাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

ডেঙ্গু প্রতিরোধে কক্সবাজারে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ১১:০০:৩৬ পূর্বাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬