বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান
প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে বগুড়া সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের আয়োজনে জিলা স্কুল এবং আলতাফুন্নেছা খেলার মাঠে এ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি. এম. ইমরুল কায়েস, বগুড়া সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী এবং ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু প্রমুখ ।























