1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:৪১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনের দুই অভিযানে লামায় ১৩ ইটভাটায় ২৯ লাখ টাকা জরিমানা

বান্দরবান প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৫ অক্টোবর) পরিচালিত এসব অভিযানে ১৩টি মামলায় ১৩ আসামির কাছ থেকে মোট ২৯ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফাইতং এলাকায় পরিবেশ সংরক্ষণ আইন ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এসব অভিযান পরিচালনা করা হয়।

এর মধ্যে প্রথম অভিযানে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১)(৫) ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫ ধারায় একটি মামলা করা হয়। মামলায় একজন আসামিকে নগদ ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

একই দিনে পৃথক আরেক অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার হোসেন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১)(৫) ধারায় মোট ১২টি মামলা পরিচালনা করেন। এসব মামলায় ১২ জন আসামিকে সর্বমোট ২৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন জানান, ফাইতং এলাকায় পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত দুই অভিযানে সর্বমোট ১৩ জন আসামির কাছ থেকে ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:২৩:৩১ অপরাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

প্রশাসনের দুই অভিযানে লামায় ১৩ ইটভাটায় ২৯ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:২৩:৩১ অপরাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬