সরকারি লাইসেন্স প্রাপ্ত মানবাধিকার ও ওয়েলফেয়ার অরগানাইজেশনের কেন্দ্রীয় দায়িত্ব পেলেন সাংবাদিক আব্দুল আউয়াল মিছবাহ
সরকারি লাইসেন্সপ্রাপ্ত মানবাধিকার ও ওয়েলফেয়ার সংগঠন
বাংলাদেশ সিটিজেন লিগ্যাল সাপোর্ট ওয়েলফেয়ার সোসাইটি-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সাংবাদিক ও মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ।
সংগঠনটির সরকারি লাইসেন্স নম্বর এস-১৫৩৯৯/২৬। মানবাধিকার সুরক্ষা, নাগরিকদের অধিকার সংরক্ষণ, ঘুষ দূর্নীতি প্রতিরোধ, আইনগত সহায়তা প্রদান, অধিকার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।
মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। স্থানীয় বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ প্রকাশের পাশাপাশি তিনি তাঁর নিজ এলাকায় সামাজিক ও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।
কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়ার পর সংগঠনের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দরা জানান – নতুন দায়িত্বে আব্দুল আউয়াল মিছবাহ মানবাধিকার রক্ষা, সমাজের অন্যায় অবিচার ঘুষ দূর্নীতি প্রতিরোধ ও নাগরিকদের আইনগত সহায়তা নিশ্চিত করতে এবং অসহায় বঞ্চিতদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে আব্দুল আউয়াল মিছবাহ বলেন, সমাজের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন প্রতিরোধের চেষ্টা করার পাশাপাশি মানবাধিকার ও নাগরিক অধিকার রক্ষায় নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার চেষ্টা করব। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায়বিচার ও অধিকার সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখাই হবে আমার প্রধান লক্ষ্য।

























