1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে তেলের দাম ১০১ ডলার ছাড়াল

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৫

মেক্সিকো উপসাগরে ঝড়ের আশঙ্কা ও মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়িয়েছে।

বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ৯৩ সেন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১.৫১ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৮২ সেন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে ৯০.২৫ ডলারে দাঁড়িয়েছে।

মেক্সিকো উপসাগরে সৃষ্ট একটি ক্রান্তীয় ঝড় দ্রুত শক্তিশালী হয়ে বছরের প্রথম আটলান্টিক হারিকেনে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে ওই অঞ্চলের তেল ও গ্যাস উৎপাদন এবং শোধনাগারের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের মোট অপরিশোধিত তেল উৎপাদনের প্রায় ১৫ শতাংশ এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদনের ৫ শতাংশ মেক্সিকো উপসাগরীয় উপকূলীয় এলাকায় হয়। ঝড়ের কারণে ছয়টি শোধনাগারের কার্যক্রমও ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।

দেশটির উপসাগরীয় উপকূলীয় অঙ্গরাজ্যগুলো যুক্তরাষ্ট্রের মোট পরিশোধন সক্ষমতার প্রায় অর্ধেকের প্রতিনিধিত্ব করে। যুক্তরাষ্ট্রে দৈনিক মোট পরিশোধন সক্ষমতা প্রায় ১ কোটি ৮২ লাখ ব্যারেল।

এদিকে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়াও দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। ২ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত ২০ লাখ ৯০ হাজার ব্যারেল কমেছে। একই সময়ে পেট্রোলের মজুতও কমেছে। তবে ডিস্টিলেটের মজুত সামান্য বেড়েছে।

অন্যদিকে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। মঙ্গলবার সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে প্রতিদিন ৫৮ লাখ ব্যারেল তেল পরিবহন হয়েছে। গত সাত থেকে ১০ দিনে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন প্রায় ১ কোটি ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ও ২০ লাখ ব্যারেল পরিশোধিত জ্বালানি সরবরাহ হয়েছে।

তবে এর মধ্যেও অঞ্চলটিতে উত্তেজনা অব্যাহত রয়েছে। সোমবার সন্ধ্যায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জাজান ও নাজরান বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর অভিযান চলার মধ্যেই এসব হামলা হয়। অভিযানে রিয়াদ আকাশপথে সহায়তা দিচ্ছে।

সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের ঝড়জনিত সরবরাহ ঝুঁকি ও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ তৈরি করেছে। ফলে আঞ্চলিক সরবরাহ বাড়লেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এখনো ব্যারেলপ্রতি ১০০ ডলারের আশপাশে রয়েছে।

সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০৬:৩৬ পূর্বাহ্ণ, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

বিশ্ববাজারে তেলের দাম ১০১ ডলার ছাড়াল

আপডেট সময় : ০৫:০৬:৩৬ পূর্বাহ্ণ, বুধবার, ৭ অক্টোবর ২০২৬