1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ বিদায়ে মানুষের ঢল,মেয়র আবুল কালাম আবু

এম মনির চৌধুরী রানা
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৯

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার প্রথম মেয়র ও সাবেক মেয়র হাজী আবুল কালাম আবু। হাজারো মানুষের শেষ শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টায় পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। এছাড়া মহানগর, দক্ষিণ জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মী এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও জানাজায় অংশ নেন। বিপুল মানুষের উপস্থিতিতে জানাজাস্থলে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ।
জানাজার নামাজ ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজায় স্মৃতিচারণ করে সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, ‘হাজী আবুল কালাম আবুর জানাজায় মানুষের উপস্থিতিই প্রমাণ করে, তিনি মানুষকে ভালোবাসতেন এবং মানুষও তাঁকে ভালোবাসত।’ তিনি আবুল কালাম আবুর ভালো কাজের জন্য আল্লাহর কাছে তাঁর মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
এরশাদ উল্লাহ বলেন, ‘এই জানাজা থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। রাজনীতিতে যারা আছেন, তাঁদের মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের জন্য কাজ করলে মানুষ কখনো ভুলে যায় না। হাজী আবুল কালাম আবুর জানাজা সেটিই প্রমাণ করেছে।’
এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাজী আবুল কালাম আবু। পরে তাঁর মরদেহ নগরীর আছদগঞ্জ শুটকি পট্টিতে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স কোরবান আলী সওদাগরের সামনে নেওয়া হয়। রাত ৮টার দিকে মরদেহ নিজ বাড়িতে নেওয়া হলে পৌর প্রশাসক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।
হাজী আবুল কালাম আবু ২০০৩ সালে পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০১৪ সালে তিনি বোয়ালখালী পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি, পৌরসভা বিএনপির সভাপতি এবং দক্ষিণ জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন হাজী আবুল কালাম আবু।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:২৭:৩২ অপরাহ্ণ, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

শেষ বিদায়ে মানুষের ঢল,মেয়র আবুল কালাম আবু

আপডেট সময় : ০১:২৭:৩২ অপরাহ্ণ, বুধবার, ৭ অক্টোবর ২০২৬