1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঋণ ব্যবস্থাপনায় প্রথমবার সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪

দেশের সরকারি ঋণ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অর্থ বিভাগের পক্ষে বাংলাদেশ ব্যাংক এ নিলাম পরিচালনা করে।

এর মাধ্যমে মেয়াদপূর্তির আগেই বাজার থেকে সরকারের বিদ্যমান ট্রেজারি বন্ড পুনঃক্রয়ের কার্যক্রম শুরু হলো। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয় আধুনিক ঋণ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এর মাধ্যমে মেয়াদ শেষ হওয়ার আগেই বাজার থেকে সরকারি সিকিউরিটিজ কিনে নেওয়া যায়। আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত ঋণ ব্যবস্থাপনা কার্যক্রমের গুরুত্বপূর্ণ একটি উপকরণ।

এ ধরনের কার্যক্রমের ফলে সরকারি ঋণের মেয়াদপূর্তিতে এককালীন অর্থ পরিশোধের চাপ কমবে। একই সঙ্গে পুনঃঅর্থায়নের ঝুঁকি ব্যবস্থাপনা, ঋণ পরিশোধের সময়সূচি আরও সুষম করা এবং সরকারি সিকিউরিটিজের বাজারকে অধিক দক্ষ করার সুযোগ তৈরি হবে।

অর্থ মন্ত্রণালয় বলেছে, প্রথমবারের মতো সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয় কার্যক্রম পরিচালনা সরকারি ঋণ ব্যবস্থাপনাকে আরও সক্রিয়, আধুনিক ও বাজারভিত্তিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি ঋণের ব্যয় ও ঝুঁকির মধ্যে ভারসাম্য বজায় রাখা, টেকসই ঋণ ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সরকারি সিকিউরিটিজের বাজার উন্নয়নে চলমান সংস্কারের ধারাবাহিকতায় এটি উল্লেখযোগ্য অগ্রগতি।

মধ্যমেয়াদি ঋণ ব্যবস্থাপনা কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতেও বাজার পরিস্থিতি, সরকারের নগদ অর্থের অবস্থান ও ঋণ ব্যবস্থাপনার প্রয়োজন বিবেচনা করে এ ধরনের নিলাম পরিচালনা করা হবে।

এ ছাড়া বাজারের তারল্য, বিনিয়োগকারীদের চাহিদা ও সরকারি ঋণের কাঠামো বিবেচনায় নিয়ে প্রয়োজন অনুযায়ী ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম অব্যাহত রাখার কথা জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৫১:৩৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ঋণ ব্যবস্থাপনায় প্রথমবার সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম

আপডেট সময় : ০২:৫১:৩৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬