1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবিতে দুই দিনব্যাপী বিআইই কার্নিভাল শুরু, প্রথম দিনে ১৩ দলের প্রতিযোগিতা

বাকৃবি প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১১

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিএসসি ইন বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং (বিআইই) ডিগ্রির প্রতিষ্ঠা উপলক্ষে বিআইই কার্নিভালের আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী (৯ ও ১০ অক্টোবর) কার্নিভালের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগ। আয়োজনের প্রথমদিনে আজ অনুষ্ঠিত হয়েছে প্রোগ্রামিং প্রতিযোগিতা।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ৩টায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অফিসের কম্পিউটার ল্যাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথমেটিক্স বিভাগের অধ্যাপক মো. মোস্তাগীজ বিল্লাহ্, সহযোগী অধ্যাপক ড. মেছবাহ উদ্দিনসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকদল সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় ৩ সদস্যবিশিষ্ট মোট ১৩টি দল অংশ নেয়। অংশগ্রহণকারী দলগুলোকে নয়টি সমস্যা সমাধানের জন্য দেওয়া হয়। সর্বাধিকসংখ্যক সমস্যার সমাধান করতে পারা দলগুলোর মধ্য থেকে সেরা তিনটি দল নির্বাচন করা হবে। এছাড়া, প্রতিটি লেভেল (বর্ষ) থেকে একজন চ্যাম্পিয়ান ঘোষণা করা হবে।

প্রতিযোগিতা সম্পর্কে সহযোগী অধ্যাপক ড. মেছবাহ উদ্দিন বলেন, আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহ তৈরি করা। বিশেষ করে কৃষি প্রযুক্তির সাথে প্রোগ্রামিংয়ের একটি কার্যকর মেলবন্ধন ঘটানো। আমাদের বিশ্ববিদ্যালয়ে এটিই প্রথম প্রোগ্রামিং কন্টেস্ট তবে আমাদের ইচ্ছা এটিকে আরো বড় পরিসরে আয়োজন করা। ভবিষ্যতে আমরা ময়মনসিংহ অঞ্চলের কম্পিউটার সায়েন্স সম্পর্কিত সকল বিশ্ববিদ্যালয়কে সাথে নিয়ে আরো বৃহৎ পরিসরে একটি জাতীয় বা আঞ্চলিক পর্যায়ে নেওয়ার চেষ্টা করব। ​আজকের প্রতিযোগিতায় আমরা আন্তর্জাতিক মানের কিছু প্রশ্ন রেখেছি যা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের চিন্তাশক্তিকে আজকের পর থেকে আরও সমৃদ্ধ করবে।

উল্লেখ্য, ২য় দিনের আয়োজনে শ্রবণ প্রতিযোগিতা, ইন্টিগ্রেশন বি, দাবা প্রতিযোগিতা, ধাঁধা সমাধান, পিলো পাসিং, ক্রিকেটসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স কক্ষে সাংস্কৃতিক আয়োজন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:১৮:৫৭ অপরাহ্ণ, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

বাকৃবিতে দুই দিনব্যাপী বিআইই কার্নিভাল শুরু, প্রথম দিনে ১৩ দলের প্রতিযোগিতা

আপডেট সময় : ০১:১৮:৫৭ অপরাহ্ণ, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬