আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জলিরপাড় একাদশ
গোপালগঞ্জের মুকসুদপুরে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আড়ুয়াকান্দী একাদশ কে ০/১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জলিরপাড় একাদশ।
৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলাটি দর্শকপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলা জয় সূচক গোলটি করেণ উত্তর জলিরপাড় একাদশের ৯ নম্বর জার্সিধারী প্লেয়ার নাদিম।
টুর্নামেন্ট সেরা প্লেয়ার ও স্কেরার নাদিম, স্টাইলিস্ট দারুস, সেরা গোলরক্ষক অনিক উত্তর জলিরপাড় এবং প্রধান রেফারির দায়িত্ব পালন করেন ফাহিম আহম্মেদ, সহকারী রেফারী হিসাবে দায়িত্ব পালন করেন নাসির হোসেন ও নাসির আহম্মেদ।
ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, জলিরপাড় ইউনিয়ন চেয়ারম্যান বিভা মন্ডল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আল আমিন বিশ্বাস সহ স্থানিয় নেতৃবৃন্দ ও গণ্যমাণ্য বাক্তিবর্গ।
























